নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি

সাভারঃ আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতি হওয়ার ঘটনার দুদিন পরে আবারও একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে|

বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জর আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে|

ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা বলেন, ভোররাতে একতলা বাড়িতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটা রৌপ্যর চেইন,একটি স্বর্ণের চেইন,একজোড়া কানের দুল, ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

এসময় ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে নেয়| এসময় বাড়ির ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও নুপুর নিয়ে যায় তারা। এসময় ডাকাতরা চলে যাওয়ার সময় ওই ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায় পরে ডাকাতরা তাকে রাস্তার ফেলে রেখে চলে যায়।

সকালে খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে|

এবিষয়ে আশুলিয়া থানার (ওসি) তরিকুল ইসলাম বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্যঃ এর আগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে| পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত

সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

১০

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১১

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

১২

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

১৩

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তি নির্ভর রূপান্তর শুরু

১৪

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

১৫

পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

১৮

বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা.

১৯

“যুক্তির দীপ্তিতে উন্মোচিত হোক চিন্তার দিগন্ত”

২০