” কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার : ক্রীড়াই শক্তি” ক্রাড়াই বল এ শ্লোগানে নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৮টায় নওগাঁ নওজোয়ান ঈদগাহ মাঠে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেরে আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু’র পক্ষে প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল।
নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের পক্ষে মাহমুদুন নবী বেলাল, নওগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ৫ নং ওর্য়াড পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক রফিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি লুৎফর বেগম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নওগাঁ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা সুমন, নওগাঁ পৌর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আহসান আলী রঞ্জু, সভাপতি শামিমা পারভীন মিতু, সাধারণ সম্পাদক আব্দুল হাকিক প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধন খেলায় বালক ধামকুড়ি সরকারি প্রাথমিক স্কুল দল বনাম চুনিয়াগাড়ি সরকারি প্রাথমিক স্কুল দল অংশ গ্রহণ করেন। এই খেলা আগামী ২৮এপ্রিল বিকালে ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হবে।
মন্তব্য করুন