নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

রাবিপ্রবি’তে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আজ র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ এর সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বলেন, সৃষ্টিশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠনে বিশ্বের সাথে সঙ্গতি রেখে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-গবেষকগণকে মৌলিক গবেষণায় উদ্বুদ্ধ এবং সেইসাথে গবেষণাগুলোর মেধাস্বত্ব অধিকার নিশ্চিতে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের অগ্রগতি, উন্নয়ন ও আর্থিক নিরাপত্তাসহ দেশের মেধা-সম্মান বৃদ্ধিতে এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার ও ঐতিহ্যিক উপকরণ আছে যার পেটেন্ট এখনো হয়নি যা হওয়া খুবই জরুরি। আজকের এ আলোচনা আমাদেরকে এ বিষয়ে সচেতন করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. তানজিম মাহমুদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন। কী-নোট উপস্থাপন করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ২৬ এপ্রিল তারিখে World Intellectual Property Organization (WIPO)- এর উদ্যোগে বিশ্ব মেধাস্বত্ব দিবস (World IP Day) উদযাপিত হয়ে থাকে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি বিশ্বব্যাপী মেধাস্বত্ব (IP)- যেমন পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট- এর সুরক্ষাকে উৎসাহিত করে এবং পেটেন্ট কো-অপারেশন ট্রিটি (PCT)-এর মতো পরিষেবার মাধ্যমে উদ্ভাবক, নির্মাতা ও ব্যবসায়ীদের ধারণা সুরক্ষিত রাখতে সহায়তা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম

সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ

ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা দিচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী

১৪ বছর পর নারী কাবাডিতে ব্রোঞ্জ জয়

১০

তিন দিনের জামাই মেলা থেকে ২ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

১১

তালায় অপ্রতিরোধ্য মাটিখেকো গ্রপের প্রধান ইটভাটা মালিক মনু \ প্রশাসনের ভূমিকা রহস্যজনক

১২

রাবিপ্রবি’তে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৩

লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ

১৪

গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প

১৫

রুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালন

১৬

উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

১৭

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

১৮

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯

১৯

কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৮

২০