নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নওগাঁয় কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করেন মাননীয় সাংসদ সদস্য

” কাজী স্বাধীন “

স্টাফ রিপোটার :-

নওগাঁয় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরনর করেন সদর আসনের সাংসদ সদস্য

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উপজেলা কৃষি বিভাগ এ আয়োজন করে।
এ কর্মসূচির আওতায় পাঁচ হাজার কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।

আয়োজকেরা জানান, আউশ ধানকে আপদকালীন ফসল হিসেবে ধরা হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই ফসল কৃষকের জন্য বাড়তি সহায়তা দেয়। কিন্তু বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। এ পরিস্থিতি পরিবর্তনে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আউশ চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ধান-চাল উৎপাদনে নওগাঁ বরাবরই এগিয়ে। সারাদেশের খাদ্যের সিংহভাগ সরবরাহ হয়ে থাকে নওগাঁ থেকে। বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে কৃষির নিবিড় সম্পর্ক রয়েছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি কার্ড চালুর মাধ্যমে সকলকে কৃষককে কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়র কামাল চঞ্চলসহ কয়েক হাজার নেতা কর্মী সাধানর কৃষক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ

গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প

রুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালন

উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯

কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৮

নৈশভোজের সময় গুলির শব্দ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন

১০

ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিই ‘সম্ভাব্য আততায়ী’: ট্রাম্প

১১

দেশের সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

১২

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

১৩

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৪

অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী

১৫

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

১৬

লালমোহনে ৮০ বছরের বিধবার চলাচলের পথ বন্ধ করে বৃদ্ধাকে অবরুদ্ধের অভিযোগ

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

নওগাঁয় কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করেন মাননীয় সাংসদ সদস্য

১৯

রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার লক্ষ্যে মতবিনিময় সভা

২০