নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার লক্ষ্যে মতবিনিময় সভা

রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার লক্ষ্যে ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) উত্তরা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে একটি বিশেষ মতবিনিময় সভা উত্তরার জাইমা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মির্জা তারেক আহমেদ বেগ।

 

ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আরিফুর রহমান ভুইয়া, ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল। অনুষ্ঠান বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, লুবানা জেনারেল হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার, হাই কেয়ার হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক ও এসোসিয়েশনের সহ সভাপতি ডাঃ ইমরান। অনুষ্ঠানে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব এস এম জাহাঙ্গীর হোসেন (এমপি) বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলো মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই এই খাতের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি আরও আশ্বাস দেন যে, চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের অনিয়ম, হয়রানি বা নিরাপত্তাহীনতা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

 

স্বাস্থ্যসেবা খাতকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে হলে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রোগীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার জনাব মির্জা তারেক আহমেদ বেগ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতা করবে বলে তিনি আসস্থ করেন।

 

মতবিনিময় সভায় বক্তারা উত্তরার স্বাস্থ্যসেবা খাতকে আরও আধুনিকায়ন এবং রোগীদের আস্থার প্রতীকে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ এবং সাবেক সভাপতি বদরুল আলম মজুমদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১: মোঃ মজিবুর রহমান আকন্দ (ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা জেনারেল হাসপাতাল লিঃ)

যুগ্ম সাধারণ সম্পাদক-২: নির্মল পাল (ফাইন্যান্স ডাইরেক্টর, আর.এম.সি. হাসপাতাল লিঃ)

দপ্তর সম্পাদক: ফজলুর রহমান (পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: প্রফেসর ডাঃ মোঃ সালাহউদ্দীন শাহ্ (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ল্যাব ওয়ান হাসপাতাল লিঃ), আইন বিষয়ক সম্পাদক: মোঃ মশিউর রহমান (ডাইরেক্টর, রেডিকেল হসপিটালস লিঃ), মহিলা বিষয়ক সম্পাদক: মেজর (অবঃ) ডাঃ কাজী সুরাইয়া বেগম (ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনল্যান্ড হসপিটাল লিঃ), নুর মোহাম্মদ খান জিন্না (এক্সিকিউটিভ ডাইরেক্টর, হাই-কেয়ার জেনারেল হসপিটাল লিঃ), সুমন পাটওয়ারী (ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা লেক ভিউ স্পেশালাইজড হাসপাতাল (প্রাঃ) লিঃ), মমিনুল হক (মমিন) (নির্বাহী পরিচালক, উত্তরা জেনারেল হাসপাতাল লিঃ), KC হাসপাতালে CEO ডাঃ শাহজাহান বিশ্বাস , নিয়ামাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম শরীফ, ইউরো ল্যাব হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক সাইদুর রহমান সহ প্রমুখ। এছাড়া হসপিটালের পক্ষে উপস্থিত ছিল, আইচি হসপিটাল , এস্টার হসপিটাল , মেরিন হসপিটাল USB হসপিটাল , আর্ক হসপিটাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ

গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প

রুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালন

উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯

কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৮

নৈশভোজের সময় গুলির শব্দ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন

১০

ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিই ‘সম্ভাব্য আততায়ী’: ট্রাম্প

১১

দেশের সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

১২

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

১৩

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৪

অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী

১৫

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

১৬

লালমোহনে ৮০ বছরের বিধবার চলাচলের পথ বন্ধ করে বৃদ্ধাকে অবরুদ্ধের অভিযোগ

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

নওগাঁয় কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করেন মাননীয় সাংসদ সদস্য

১৯

রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার লক্ষ্যে মতবিনিময় সভা

২০