নিউজ ডেস্ক
৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি

গাজীপুর জেলা প্রতিনিধি:

এশিয়ায় অবস্থান ৪০১–৫০০
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী Times Higher Education (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। এবারের র‍্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটি সমগ্র এশিয়ার মধ্যে ৪০১–৫০০তম অবস্থানে রয়েছে।
২৩ এপ্রিল ২০২৬ প্রকাশিত এই র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে—এর মধ্যে ১৯টি সরাসরি এবং ৯টি রিপোর্টার বিশ্ববিদ্যালয়। গাকৃবি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়েও শক্ত অবস্থান নিশ্চিত করেছে।
গবেষণায় “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে স্বীকৃত গাকৃবি গুণগত গবেষণা (রিসার্চ কোয়ালিটি) সূচকে ৬৭ স্কোর অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন। পাঁচটি সূচক—শিক্ষা, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে মূল্যায়িত হয়ে প্রতিষ্ঠানটি মোট ১৭৪.৯ স্কোর পেয়েছে।
এ বছর এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে চীনের Tsinghua University, যা টানা অষ্টমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে।
গাকৃবির এই সাফল্য নতুন নয়। ২০২৫ সালের টিএইচই এশিয়া র‍্যাঙ্কিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। এছাড়া, QS World University Rankings প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বাক্ষর রেখেছে।
র‍্যাঙ্কিংয়ে সন্তুষ্টি প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ধারাবাহিক এই সাফল্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও জানান, বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ১০০–২০০ এর মধ্যে অবস্থান নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কৃষির সার্বিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গাকৃবি ভবিষ্যতেও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

১১

নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

১২

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের সাক্ষাৎ

১৩

নদীর চরে নারীদের ম্যানগ্রোভ নার্সারি, বাড়ছে কর্মসংস্থান

১৪

নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার

১৫

ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা

১৬

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল

১৭

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার

১৮

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

১৯

বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি

২০