নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত

জেলায় ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাম্মী কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

জেলা ফায়ার সার্ভিসের  লিডার আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে শাম্মী আক্তার তার স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার।

এ সময় পিছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে  চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

জেলা সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

১১

নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

১২

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের সাক্ষাৎ

১৩

নদীর চরে নারীদের ম্যানগ্রোভ নার্সারি, বাড়ছে কর্মসংস্থান

১৪

নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার

১৫

ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা

১৬

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল

১৭

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার

১৮

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

১৯

বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি

২০