নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলের আগুন শুক্রবার একটি শহরের কেন্দ্রের দিকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও সরকার এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে।

টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের জানান, দুদিন আগে আগুন লাগার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় ৪শ’ হেক্টরের (৯৮৮ একর) বেশি জমি পুড়ে গেছে।

আগুনের শিখা স্থানীয় ওৎসুচি শহরে বাড়িঘরের দিকে ধেয়ে আসছে। এছাড়াও পাশের বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

দীর্ঘ শুষ্ক শীতকাল দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। গত বছর ইওয়াতের ওফুনাতো শহরে যে আগুন লাগে, সেটিকে গত অর্ধশতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে ধরা হয়।

কিহারা আরও জানান, আগুনের তীব্রতার কারণে কর্তৃপক্ষ আড়াই হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগুন নেভাতে তৎপরতা বাড়ানো হয়েছে। এ কাজে প্রায় ৭শ’ দমকলকর্মী ও ১৩টি বিমান মোতায়েন করা হয়েছে।

শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৩২৯ জন বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

স্থানীয় দমকলকর্মী টিভি আসাহিকে বলেন, ‘শব্দটা ছিল ভয়ঙ্কর। দেবদারু গাছগুলো জ্বলতে জ্বলতে ফেটে যাচ্ছিল আর আগুনের শিখা ও ধোঁয়া আকাশের দিকে উঠতেছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল

ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

১১

নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

১২

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের সাক্ষাৎ

১৩

নদীর চরে নারীদের ম্যানগ্রোভ নার্সারি, বাড়ছে কর্মসংস্থান

১৪

নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার

১৫

ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা

১৬

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল

১৭

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার

১৮

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

১৯

বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি

২০