নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নড়াইলে বোরোর ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

জেলার তিন উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের ব্যাপক ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে | জেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে সোনালি ধানের সমারোহ | বিস্তীর্ণ ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শিষ| ফসলের মাঠে সবুজ বর্ণ থেকে ধান পেকে হলুদ বর্ণ ধারণ করা শুরু হয়েছে| কোথাও কোথাও আগাম লাগানো ধান আগে পেকে যাওয়ায় ধান কাটা শুরু হয়েছে |

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বাসসকে বলেন, আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত জেলায় ৮ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে| আর মাত্র কয়েক দিন পরই কৃষকের উঠান ভরে উঠবে সোনালি ধানে| ভরে উঠবে ধানের গোলা| মুখে ফুটবে স্বস্তির হাসি |

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নড়াইলের তিন উপজেলায় চলতি মৌসুমে মোট ৫০ হাজার ৩০৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে| এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ৩৪৬ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১০ হাজার ৩৩৭ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১৬ হাজার ৬২৬ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে| আবাদ হওয়া জমি থেকে ২ লাখ ৩০ হাজার ২০৮ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে ।

কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক রিফায়েত শেখ বাসসকে বলেন, ‘চলতি মৌসুমে আমি ৫ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি| ফলন ভালো হয়েছে | বোরোর বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং সেচের কোনো ঘাটতি না থাকায় বোরো ধান চাষে কোনো সমস্যা হয়নি |’

সরেজমিনে বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন| আবার কোথাও কোথাও পাকা ধান কাটতে শুরু করছেন কৃষকরা| গত কয়েকদিনের প্রচণ্ড দাবদাহেও ঘরে বসে নেই তারা| রৌদ্র তাপ উপেক্ষা করে ভোর থেকে মাঠে গিয়ে ধান কাটছেন |

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, বোরো মৌসুমের শুরু থেকে আমরা কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি| যাতে তারা আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে| এছাড়া ফসলের সঠিক পরিচর্যার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শও দেওয়া হয়েছে| সরকারের প্রণোদনা হিসেবে দেয়া বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ পেয়ে কৃষকরা বোরো ধান চাষে বেশি আগ্রহী হয়েছেন।

তিনি বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে বোরো আবাদে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে| চারা রোপণ থেকে শুরু করে কাটা পর্যন্ত কৃষকদের পাশে আছে কৃষি বিভাগ| ধান সম্পূর্ণ কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে| কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য|

উল্লেখ্য, বাংলাদেশে বোরো ধান একটি প্রধান শীতকালীন ও রবিশস্য| যা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে রোপণ করা হয় এবং এপ্রিল থেকে জুন মাসে কাটা হয়| এই মৌসুমের ধান দেশের মোট ধান উৎপাদনের একটি বড়ো অংশ জুড়ে থাকে| যা আবাদ ও সেচের জন্য নিবিড় পরিচর্যা ও পানি ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল।

সরকার সাধারণত এই মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট মূল্যে ধান-চাল সংগ্রহ করে থাকে  কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে ২০২৬ সালে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে এবং চাল ৪৯ টাকা দরে সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতার লক্ষে  দুইদিনব্যাপী ব্যায়াম প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের সাক্ষাৎ

নদীর চরে নারীদের ম্যানগ্রোভ নার্সারি, বাড়ছে কর্মসংস্থান

নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার

১০

ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা

১১

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল

১২

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার

১৩

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

১৪

বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি

১৫

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি

১৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের

১৭

বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা।

১৮

শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান

১৯

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

২০