নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করলেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু।

” কাজী স্বাধীন ”

স্টাফ রিপোটার :নওগাঁ সদর উপজেলার বর্ষা ইলি ইউনিয়নের তেতুলিয়া এলাকার কালিতলা ব্রীজ হতে হাপানিয়া বাজার পর্যন্ত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রীজে কাজের উদ্বোধন করেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রটন(ইসিসিসিপি-ড্রট) এর প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছে- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ড(জিসিএফ)।

পরে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, বিএনপি নেতা বেলাল জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।

আয়োজকরা জানান- নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রীজ হতে হাপানিয়া বাজার পর্যন্ত খালটির দৈর্ঘ্য ৭কিলোমিটার। খালটি পুনঃখননে

কাজের বরাদ্দ ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা। বর্ষা মৌসুমে খালের পানি উপচে পড়লেও শুষ্ক মৌসুমে খালটি শুকিয়ে যায়। খালের পানি দিয়ে কৃষকরা সহজে ও কম খরচে জমিতে সবজি ও ধানের আবাদ করতে পারেন। দীর্ঘ বছরের খালটি খনন না হওয়ায় পলি পড়ে ভরাট হয়ে যায়।

 

অন্তত ২০ বছর পর খালটি পুনঃখনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবে। এসময় এমপি আরো বলেন এই মাস ও আগামি মাসের মধ্যে সদর উপজেলায় ৫টি খাল খনন করা হবে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে দল নির্বাচনে ধারাবাহিকতার ওপর জোর দিয়েছেন বাশার

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্ক্রিনিং জরুরি: চসিক মেয়র

নাসিককে মাদকমুক্ত আধুনিক নগরীতে রূপান্তর করা হবে : সাখাওয়াত হোসেন খান

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

রাজধানীতে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

মনোহরগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিমলায় টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ

ভারত থেকে এলো আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল

১০

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

১১

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করলেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু।

১২

এক মাসেও কাটেনি ডিমলার জ্বালানি সংকট, দীর্ঘ লাইনে জনভোগান্তি

১৩

আশুলিয়ায় জাল নোটসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

১৪

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক

১৫

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

১৬

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

১৭

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

১৮

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

১৯

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

২০