নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আশুলিয়ায় জাল নোটসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

সাভারঃ আশুলিয়ায় নয়ারহাট এলাকা অভিযান চালিয়ে মোঃ মনিরুল ইসলাম (৪৬) নামের এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সে, ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর এলাকার মৃত আঃ মান্নানের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৬) ।

বতর্মানে তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া এলাকায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নয়ারহাট এলাকায় কতিপয় জাল টাকার কারবারি জাল টাকার নোটসহ অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামের এক জাল টাকার কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। যার মধ্যে পুরাতন নকশার ৬২টি নোট ও নতুন নকশার ৩৮টি নোট রয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও ধর্ষণসহ বিভিন্ন ধরণের অন্তত ৫টি মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

মনোহরগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিমলায় টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ

ভারত থেকে এলো আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করলেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু।

এক মাসেও কাটেনি ডিমলার জ্বালানি সংকট, দীর্ঘ লাইনে জনভোগান্তি

আশুলিয়ায় জাল নোটসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

১০

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক

১১

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

১২

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

১৩

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

১৪

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

১৫

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

১৬

১৭

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

১৮

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

১৯

চান্দিনায় আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি

২০