নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

চান্দিনায় আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি

জেলার চান্দিনা উপজেলায় গভীর রাতে ভয়াবহ আগুনে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চান্দিনা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতায় হঠাৎ বাজারের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে নিজেরাই নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে দোকানগুলোতে কাঠসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই আশপাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারন করে।

খবর পেয়ে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যবসায়ী তাহেরের তিনটি, আতিকের দু’টি এবং ইউনুছের একটি কাঠের দোকানসহ অন্তত ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। মুহূর্তের মধ্যেই তাদের বছরের পর বছর গড়ে তোলা ব্যবসা পুড়ে ছাই হয়ে গেছে।

তাদের অভিযোগ, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা কার্যত অসহায়ের মতো দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।

শনিবার সকালে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান বাসস’কে জানান, ঘটনাস্থলটি তাদের স্টেশন থেকে দূরে হওয়ায় তাৎক্ষণিকভাবে পাশ্ববর্তী কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিমলায় টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ

ভারত থেকে এলো আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করলেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু।

এক মাসেও কাটেনি ডিমলার জ্বালানি সংকট, দীর্ঘ লাইনে জনভোগান্তি

আশুলিয়ায় জাল নোটসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

১০

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

১১

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

১২

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

১৩

১৪

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

১৫

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

১৬

চান্দিনায় আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি

১৭

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স

১৯

খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই : কেসিসি প্রশাসক

২০