নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

সিদ্ধিরগঞ্জে ১৩ হাজার পাঁচশ লিটার ডিজেল জব্দ; গ্রেপ্তার ২

 জেলার সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত করা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল ও দু’টি ট্যাংক লরি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযানে সহায়তা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মো. জসিম (৩৮) ও বার্মা স্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। তারা দু’জনই ‘মেহেদী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

অবৈধভাবে ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত করে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করছিল, যা দেশের প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী। অভিযান চলাকালে ট্যাংক লরিগুলোর কোনো অনুমোদন বা বৈধ নথিপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা।

এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বাসস’কে বলেছেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে বিশেষ ক্ষমতা আইনে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল ও দু’টি ট্যাংক লরি সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।

অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিমলায় টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ

ভারত থেকে এলো আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করলেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু।

এক মাসেও কাটেনি ডিমলার জ্বালানি সংকট, দীর্ঘ লাইনে জনভোগান্তি

আশুলিয়ায় জাল নোটসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

১০

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

১১

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

১২

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

১৩

১৪

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

১৫

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

১৬

চান্দিনায় আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি

১৭

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স

১৯

খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই : কেসিসি প্রশাসক

২০