নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

আগামীকাল থেকে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট শুরু

দেশজুড়ে তৃণমূল ক্রিকেটকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাল থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০২৫-২৬ মৌসুম।

এবারের আসরে ৬৪টি জেলার ৩৫০টি স্কুলের ৮ হাজার ৫শর বেশি ক্রিকেটার অংশ নিচ্ছে। সব মিলিয়ে মোট ৬৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামীকাল থেকে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। এরপর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২০১৫ সাল থেকে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে আসছে প্রাইম ব্যাংক। দেশব্যাপী তরুণ ক্রিকেটের প্রতিভা বিকাশে অবদান রাখছে তারা।

এ উপলক্ষে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে প্রতিযোগিতার জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক।

বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং বর্তমান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং স্কুল ক্রিকেট থেকে উঠে আসা জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়।

অনুষ্ঠানে নাজিম এ. চৌধুরী বলেন, ‘স্কুল ক্রিকেট থেকে উঠে আসা বেশ কয়েকজন ক্রিকেটার সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধত্ব করছে। যা আমাদের জন্য গর্বের বিষয়।’

ক্রিকেটের সার্বিক উন্নতিতে তৃণমূল পর্যায়ের উন্নয়নের গুরুত্বের উপর জোর দেন নাজিম এ. চৌধুরি। এই উদ্যোগে প্রাইম ব্যাংক পাশে থাকবে বলে জানান তিনি।

২০১৫ সালে শুরু হবার পর থেকে এই টুর্নামেন্টে ৩,৫০৭টি স্কুল অংশ নিয়েছে। দেশব্যাপী ৬,১৯৫ ম্যাচে ৭৬,২৩৫ জন ক্রিকেটার অংশ নেয়। যা দেশের বৃহত্তম ক্রিকেট মঞ্চে পরিণত করেছে।

টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি, বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা খেলোয়াড়দের বৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক পিএলসি। এ বছর বৃত্তির সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে। খেলোয়াড়দের বৃত্তির পরিমানও বাড়ানো হয়েছে। ৬০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশাল থানায় ওসি মনসুর আহমেদের প্রত্যাবর্তন, জনমনে আশার সঞ্চার

নওগাঁয় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু অভিযোগ 

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন

উত্তরায় শুটিং চলাকালে পিকআপ চুরি, স্বপ্ন ভাঙল মালিকের

স্পিকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভের স্পিকারের সাক্ষাৎ

আগামীকাল থেকে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট শুরু

হরমুজ প্রণালীতে টোল নয়, অবাধ নৌ-চলাচলের দাবি ইইউ’র

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১২

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

৮বছরেও মেরামত হয়নি হেলে পড়া সেতুটি।চলাচলে চরম দুর্ভোগ এলাকাবাসীর।

১৪

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

১৫

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

১৭

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

১৮

লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

১৯

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০