নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা উভয়ে সমুদ্র বন্দর উন্নয়ন, বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, সমুদ্রবন্দর উন্নয়ন, শিপিং খাতের আধুনিকায়ন এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

বিশেষ করে মাতারবাড়ি প্রজেক্টের মতো বৃহৎ প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ সরকার বন্দর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে।

রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বন্দর অবকাঠামো ও লজিস্টিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে তারা উভয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

চান্দিনায় আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স

১১

খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই : কেসিসি প্রশাসক

১২

লালমনিরহাটে ডিজেল ও ভারতীয় মদ জব্দ

১৩

অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে প্রায় ৩২২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের

১৪

সিদ্ধিরগঞ্জে ১৩ হাজার পাঁচশ লিটার ডিজেল জব্দ; গ্রেপ্তার ২

১৫

অনশনরত শিক্ষার্থীদের দেখতে গেলেন ঢাবি উপাচার্য

১৬

ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

১৭

লেবানন ইস্যুতে হিজবুল্লাহর সঙ্গে কোনো আলোচনা করবে না ইসরাইল : ইসরাইলি রাষ্ট্রদূত

১৮

থালাপতি বিজয়ের শেষ সিনেমার ক্লিপ ফাঁস

১৯

বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চাই : চিত্রনায়ক অনন্ত জলিল

২০