নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জন্য জাতীয় দলের পেসার নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে বড় আর্থিক জরিমানা।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে সারাবিশ্বের মত জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তানও। এজন্য পিএসএলের ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু উদ্বোধনী ম্যাচের ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামে বিশাল গাড়ি বহর নিয়ে উপস্থিত হয়েছিলেন মরিয়ম।

এসময় উদ্বোধনী ম্যাচের দুই দল লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে দেখা করেন ও কথা বলেন মরিয়ম। আর সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেসব ছবি ও ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন নাসিম। পোস্টের ক্যাপশনে নাসিম লিখেন, ‘কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে তাকে?’

পরবর্তীতে ঐ পোস্ট ডিলিট করে দেন নাসিম। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে নাসিম বলেন, ‘তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সেটি পুনরুদ্ধার করেছেন।’

তবে পোস্ট ডিলিট করলেও রক্ষা পাননি নাসিম। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি। কারণ দর্শানোর নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমা চান তিনি। তারপরও বড় অঙ্কের আর্থিক জরিমানার কবলে পড়েছেন নাসিম।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘কেন্দ্রীয় চুক্তির বেশ কিছু ধারা ভঙ্গ করেছেন নাসিম। তার বক্তব্য ও ঘটনা পর্যালোচনা করে তার বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের প্রমাণ পায় পিসিবির ডিসিপ্লিনারি কমিটি। এজন্য নাসিমকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে।’

পিএসএলের এগারতম আসরে নবাগত দল রাওয়াপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম। পিএসএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ ৮ কোটি ৬৫ লাখ রুপিতে নাসিমকে দলে নেয় রাওয়ালপিন্ডি।

এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ খেলেছে রাওয়ালপিন্ডি। পেশোয়ার জালমির কাছে ৫ উইকেটে হেরেছে তারা। বল হাতে ৪ ওভারে ৫১ রানে উইকেটশূন্য থাকেন নাসিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরিবর্তিতই থাকছে জ্বালানি তেলের মূল্য

কুমিল্লা কাস্টমস ও বিজিবি সহ চোরাকারবারিদের সংঘবদ্ধ সিন্ডিকেটেরাই করছেন সরকারের রাজস্বের অর্থ হরিলুট

জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা

বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বিশ্বকাপের ৭২ দিন আগে কোচ বরখাস্ত করলো ঘানা

আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায়

হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

ইউনাইটেডের সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে ম্যাগুয়েরে

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের

১০

SACP প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১১

লিগ্যাল এইডে ৩০,৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান

১২

চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের

১৩

গাজীপুরে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১৪

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি ৭ জন উদ্ধার

১৫

নরসিংদী জেলার প্রশাসক হলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন

১৬

রাঙ্গামাটিতে মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

১৭

চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলের জরিমানা

১৮

ডালিয়া–পাগলাপীর সড়কে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের একজন গ্রেপ্তার

১৯

নওগাঁয় গ্যারেজে বাসের ভেতর যুবকের রহস্যজনক মৃত্যুঃ হওয়াই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে

২০