মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বীজ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প (SACP)” এর আওতায় “SACP প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬ খ্রি.) বারি’র সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ এবং SACP প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. এমদাদুল হক।
এসময় বারি’র বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন SACP (বারি অঙ্গ)-এর প্রকল্প কম্পোনেন্ট কো-অডিটর ড. পরিমল চন্দ্র সরকার।
বক্তারা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি সম্প্রসারণ এবং টেকসই কৃষি উন্নয়নে SACP-এর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
মন্তব্য করুন