নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলের জরিমানা

জেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার ভোরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রত্যেক জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-শেখ ফরিদ (৩০), মো. মাইনুদ্দিন (২০), বিল্লাল হোসেন (২৮), মো. বশির (২৩), রাসেল সরকার (৩২), ইউসুফ আলী (২০), শরিফুল ইসলাম (১৮), ফারুক আলম (২৮), জাহিদ হাসান (২৫), আব্বাস আলী (৩২), মো. ইসলাম (৩২), মো. ইব্রাহীম (৩৮), মো. শামীম (২০), মো. রফিক (২০), ইয়াছিন মাল (২০) মনির হোসেন (৩২) ও মো. দ্বীন ইসলাম (২৪)। তাদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বাসসকে বলেন, গতকাল সোমবার বিকেল ৫টা থেকে আজ ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিণা ঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, সদরের আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে জাটকাসহ হাতেনাতে ১৭ জেলেকে আটক করে।

এ সময় জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনাইটেডের সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে ম্যাগুয়েরে

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের

SACP প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লিগ্যাল এইডে ৩০,৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান

চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের

গাজীপুরে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি ৭ জন উদ্ধার

নরসিংদী জেলার প্রশাসক হলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন

রাঙ্গামাটিতে মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলের জরিমানা

১০

ডালিয়া–পাগলাপীর সড়কে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের একজন গ্রেপ্তার

১১

নওগাঁয় গ্যারেজে বাসের ভেতর যুবকের রহস্যজনক মৃত্যুঃ হওয়াই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে

১২

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

১৩

ঢাবিতে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত

১৪

ডুয়েটে দেশের প্রথম ‘এআই অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ উদ্বোধন

১৫

স্ত্রীসহ আইডিআরএ চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দের নির্দেশ

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার

১৭

ফ্লোরিডার একটি বিমানবন্দর ট্রাম্পের নামে নামকরণ বিলে গভর্নরের স্বাক্ষর

১৮

১৯

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল এক ছাত্রীর

২০