নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

নবীগঞ্জের কুর্শি ক্লিনিকে নানান অনিয়ম দূর্ণীতির আখড়ায় পরিনত, দিনের পর মাস থাকছে তালাবদ্ধ

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি কমিউনিটি ক্লিনিকের সহকারী (ভারপ্রাপ্ত) কাজী মত্তকীর মিয়ার বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এখানে কমর্রত স্বাস্থ্য সেবাদানকারী কাজী মত্তকীরের স্বেচ্ছাচারিতায় প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দেয়া কার্যক্রম ভেঙ্গে পড়েছে৷ বিগত ২ মাস যাবৎ ক্লিনিকটি তালাবদ্ধ অবস্থায় ছিল বলে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান৷
এ কারণে অনেক মানুষ চিকিৎসা সেবা ও ওষুধ না পেয়ে নানা রকম হয়রানীর স্বীকার হচ্ছেন। গতকাল (২৯ মার্চ) রবিবার সকাল ১০টার সময় গ্রামের লোকজন ঐ ক্লিনিকে ওষুধ নিতে গিয়ে দেখেন একইভাবে ক্লিনিক বন্ধ। এতে তারা সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করেও কর্তব্যরত কেউ বা ক্লিনিকের সহকারীর পান নি। পরে তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে (টিএইচও) এই ০১৭১৫০৫০৬২১ মোবাইল নাম্বারে বিষয়টি অবগত করেন। এতে, দুপুর অনুমান সাড়ে ১২টায় ক্লিনিক সহকারী এসে তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক খুলেন৷

এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করে বলেন, বিগত দুই মাস ধরে কমিউনিটি ক্লিনিকটি তালা বদ্ধ করে রাখা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তাকে অপসারণের জন্য প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাধারণ নাগরিক বৃন্দ।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি কমিউনিটি ক্লিনিকে গতকাল রবিবার (২৯ মাচ) উল্লেখিত সময়ে কুর্শি, ফুটারমাটি ও ষাইটকাহন এলাকার সেবা গ্রহণকারীরা ক্লিনিকের সামনে জড়ো হয়ে দূর্নীতিবাজ স্বাস্থ্য সহকারীর অপসারাণ দাবী করেন।
অভিযোগকারীরা বলেন, বিগত ২ মাস ধরে ক্লিনিক বন্ধ করে রাখা হয়েছে। এই ক্লিনিকের সহকারী মাঝে মধ্যে ক্লিনিক খুললেও বিগত দুই বছর যাবৎ যোগদান করার পর থেকেই নানান অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে স্বাস্থ্য সেবার নামে অনিয়মই যেন তার কাছে নিয়মে পরিণত হয়েছে৷ হতদরিদ্রের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা নিয়ে ঔষধ দেয়ার অহরহ অভিযোগ পাওয়া গেছে।
প্রায়ই হতদরিদ্র রোগীদের ঔষধ নেই বলে নিজের ব্যাগে ভরে অন্যত্র ঔষধ নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী জনতারা অতিষ্ঠ হয়ে এই অসাধু স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। অবশেষে সাধারণ জনতা উক্ত কিমিউনিটি ক্লিনিক (হাসপাতাল) এর সামনে জড়ো হয়ে প্রতিবাদ করতে বাধ্য হন ভূক্তভোগীরা।

এ সময় ক্লিনিকে তালাবদ্ধ থাকায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা উপজেলা স্বাস্থ্য পরিদর্শন ইনচার্জ বিপ্লব দাশ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এই স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে এর পূর্বে অভিযোগ পেয়েছেন বলেও জানান। এবং নবীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তার নিকট এ বিষয়টি আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।

খবর পেয়ে দূর্নীতিবাজ স্বাস্থ্য সহকারী কাজী মত্তকীর মিয়া দুপুর অনুমান সাড়ে ১২টার দিকে উক্ত ক্লিনিকে উপস্থিত হন। এ সময় ক্লিনিকের সামনে উপস্থিত জনতা তাকে ঘিরে ধরলে হাসপাতালে কোন প্রকার ঔষধ নাই বলে তিনি জানান। এ সময় ক্লিনিকের ভিতরে ডুকে দেখা যায় অনেক গুলো ঔষধ বিদ্যমান আছে। এসব দেখার পর সে কিছু ঔষধ আছে বলে স্বীকার করে।

ক্লিনিক তালাবদ্ধ রাখার কথা বলে এলাকার অনেক লোক “দূনীতিবাজ সহকারী বহিস্কার হও তাড়াতাড়ি” স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে জনতা।

পরে গ্রামের মুরুব্বিয়ানদের সহযোগীতায় লোকজন তাদের ঘরে ফিরে যায়। এলাকাবাসী এই দূনীতিবাজ কর্মকর্মতাকে তাদের ক্লিনিকে না আসার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আবেদন সহ নতুন কর্মকর্তা নিয়োগের অনুরোধ জানান।
সাংবাদিকরা তার কাছে বিগত দুই বছরের ওষধ প্রাপ্তির তালিকা এবং রোগীদের মধ্যে ওষধ বিতরণের তালিকা দেখতে চাইলে তিনি
নিদিষ্ট কোন কিছুই সঠিকভাবে দেখাতে পারেনি৷
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

নাপোলির প্রতি ‘পিঠ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়’, চিকিৎসা বিতর্কে লুকাকুর জবাব

ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ

ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক

বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার নিজস্ব ভবনের নির্মাণকাজের উদ্বোধন

১০

রাঙ্গামাটিতে মাতৃদুগ্ধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

১১

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

১২

ভোলায় সাড়ে ৫২ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং শুরু

১৩

নবীগঞ্জের কুর্শি ক্লিনিকে নানান অনিয়ম দূর্ণীতির আখড়ায় পরিনত, দিনের পর মাস থাকছে তালাবদ্ধ

১৪

ডেঙ্গুতে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি

১৫

নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানিকে জরিমানা

১৬

মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১৭

দ্বিতীয় ম্যাচে হেরেছে মুস্তাফিজ-ইমনের লাহোর

১৮

বিশ্বকাপে ফেরার লড়াইয়ে ‘এভারেস্ট’ জয়ের আশা ইতালির

১৯

ঢাবিতে দু’দিনব্যাপী ইয়াং স্কলার কনফারেন্স শুরু

২০