নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

ধর্ষণের মামলায় র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে শিমিয়ন হাঁসদা সৈকত (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল রোববার জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন ভিমপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ ও র‌্যাব-১৩ এর আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত শিমিয়ন পাঁচবিবি উপজেলার ভিমপুর এলাকার সুরেন হাঁসদার ছেলে।

আজ সোমবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ২০২২ সালে ফেসবুকের মাধ্যমে রংপুরের পীরগঞ্জ এলাকার এক তরুণীর সঙ্গে শিমিয়নের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে শিমিয়ন ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ১৪ জানুয়ারি তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে শিমিয়ন সেখানে গিয়ে তাকে পুনরায় ধর্ষণ করেন।

পরবর্তীতে ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে শিমিয়ন পুনরায় শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় শিমিয়ন ওই তরুণীর নামে ফেসবুক আইডি খুলে সেখানে আপত্তিকর ছবি এবং কুরুচিপূর্ণ কথা লিখে ছড়িয়ে দেয়।

এমনকি তরুণীর পরিচিত জনদের মোবাইল নম্বর সেখানে যুক্ত করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিএসসি-৩ এবং র‌্যাব-১৩, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থেকে শিমিয়নকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ

ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক

বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার নিজস্ব ভবনের নির্মাণকাজের উদ্বোধন

রাঙ্গামাটিতে মাতৃদুগ্ধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

ভোলায় সাড়ে ৫২ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং শুরু

নবীগঞ্জের কুর্শি ক্লিনিকে নানান অনিয়ম দূর্ণীতির আখড়ায় পরিনত, দিনের পর মাস থাকছে তালাবদ্ধ

ডেঙ্গুতে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি

১০

নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানিকে জরিমানা

১১

মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১২

দ্বিতীয় ম্যাচে হেরেছে মুস্তাফিজ-ইমনের লাহোর

১৩

বিশ্বকাপে ফেরার লড়াইয়ে ‘এভারেস্ট’ জয়ের আশা ইতালির

১৪

ঢাবিতে দু’দিনব্যাপী ইয়াং স্কলার কনফারেন্স শুরু

১৫

ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

১৬

শিবগঞ্জে র‍্যাবের অভিযান ৯ কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

১৭

জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত

১৮

বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব

১৯

ধর্ষণের মামলায় র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

২০