নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

স্বাধীনতা দিবসের আলোচনায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় দেশে আইনের শাসন সুদৃঢ় করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সম্প্রতি এক  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের ত্যাগ ও বীরত্ব জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

তিনি বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে জবাবদিহিতা, সুশাসন এবং সমন্বিত উদ্যোগ জোরদার করা জরুরি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে, যা আরও শক্তিশালীভাবে বাস্তবায়নের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আলোচনায় বগুড়ার পুন্ড্রা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সাবেক পরিচালক ড. আনোয়ার জাহিদ সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মানবাধিকার চর্চা, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা হলে একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ সাদিকের পুত্র ড. কামরুল হাসান, সাবেক পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এবং সভাপতি, স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক (ইউএনবি), ভাইস প্রেসিডেন্ট, স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ; সাংবাদিক সাজ্জাদ হোসেন (বাসস); ফিরোজ মিয়া, সম্পাদক, দৈনিক ভোরের সূর্যোদয়; নারী নেত্রী নাসিমা আক্তার; সাংবাদিক শামসুল হাবিব (যুগান্তর); সাইফুর হাসান, সাইবার সিকিউরিটি কর্মকর্তা; প্রবাসী ব্যবসায়ী শাখাওয়াত ইকবাল এবং প্রকৌশলী ইভানা হোসাইন।

বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী ইভানা হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের মামলায় র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৫৬৩টি মামলা

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে জরিমানা

সীমান্তে চোরাচালান রোধে তৎপর ১৫ বিজিবি, ভারতীয় শাড়ি জব্দ

তেহরানজুড়ে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরাইল: সেনাবাহিনী

ইরান চুক্তি ‘শিগগিরই’ হতে পারে: ট্রাম্প

৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি আরবের

জি৭ বৈঠকে মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা নিয়ে আলোচনা আজ

হাওরের কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসনে সুনামগঞ্জে মতবিনিময় সভা

১০

স্ত্রীসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ

১১

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

১২

ইরানের খার্গ দ্বীপ ‘খুব সহজেই’ দখল করতে পারি: ট্রাম্পের মন্তব্য

১৩

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

১৪

রাশিয়ার রোস্তোভ অঞ্চলে ড্রোন হামলায় নিহত ১, আহত ৮

১৫

স্বাধীনতা দিবসের আলোচনায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

১৬

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

১৭

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে

১৮

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

১৯

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০