নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা QS World University Rankings প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ ‘কৃষি ও বনায়ন’ (Agriculture & Forestry) ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথমবারের মতো বিশ্বে ৪০১–৪৭৫তম স্থান অর্জন করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২৫ মার্চ ২০২৬ তারিখে QS তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এর আগে QS সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বে ১০৭১–১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ গড়ে তোলার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।

প্রকাশিত তালিকায় ‘কৃষি ও বনায়ন’ ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকার করেছে Wageningen University and Research এবং দ্বিতীয় স্থানে রয়েছে University of California।
এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার আওতায় ১,৯০০-এর বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও ৫টি ফ্যাকাল্টির ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

এর আগে QS প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য দেখায়।

অন্যদিকে, Times Higher Education (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করে। একই সঙ্গে THE সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রাখে।

এছাড়া THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করে। একইভাবে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৫-এ ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করে। এ তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবির অবস্থান ৭৭তম এবং বিশ্বসেরা ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৩১তম স্থান অর্জন করে, যা জাতীয় পর্যায়ে অন্যতম সেরা সাফল্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন,
“এটি শুধু একটি র‍্যাঙ্কিংয়ে অবস্থান উন্নীত হওয়ার বিষয় নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। আমরা ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নাগরিকত্ব নেওয়া সম্ভব

মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনে

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

১০

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

১১

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

১২

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

১৪

‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প

১৫

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

১৬

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলের হামলা

১৭

জেনেভায় আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী

১৮

বান্দরবানে সাময়িক বন্ধ পাম্প চালু করে তেল বিতরণের নির্দেশ এমপির

১৯

হরমুজ প্রণালি খুলতে জি৭ দেশগুলোর সমর্থন চান রুবিও

২০