নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল তার। শুধু তাই নয়, তার নিজেরও মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল।

সম্প্রতি এক অনুষ্ঠানে বাঁধন নিজেই এমনটা জানিয়েছেন। এবার ঈদে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, যেখানে বাঁধন একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাস্তব জীবনের ইচ্ছার কথা সামনে আনেন তিনি।

এ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, ‘আমি সবসময়ই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করি না। সেই জায়গা থেকে বলতে চাই, আমার দুটি ডিভোর্স হয়েছে।

এখন প্রেম করছি। হয়তো ভবিষ্যতে বিয়েও করব। এরপর তিনি আরো বলেন, ‘একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল।

তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছাই পরিবর্তন হয়েছে, যার জন্য আমি আনন্দিত। এখন আমার কাজের প্রতিই সব মনোযোগ।’

তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক ফুটে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নাগরিকত্ব নেওয়া সম্ভব

মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনে

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১০

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

১১

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

১২

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

১৩

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

১৫

‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প

১৬

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

১৭

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলের হামলা

১৮

জেনেভায় আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী

১৯

বান্দরবানে সাময়িক বন্ধ পাম্প চালু করে তেল বিতরণের নির্দেশ এমপির

২০