নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

ইতালির জমকালো রেড কার্পেটে নজর কাড়ার পরই নতুন সফরের ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ইঙ্গিতই এবার বাস্তবে রূপ নিল। নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে ভারতের ফিরেছেন তিনি। দিল্লি বিমানবন্দরে পা রাখতেই ক্যামেরাবন্দি হন এই গ্লোবাল তারকা।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে একেবারে স্বচ্ছন্দ লুকে দেখা যায় তাকে। স্যাটিন সিলভার শার্ট, নীল জিনস, মাথায় ডেনিম ক্যাপ আর চোখে বড় গোল চশমা-সাধারণ সাজেই নজর কাড়েন তিনি। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের সাধুবাদ জানান। ভক্তদের অনুরোধও ফেরাননি; হাসিমুখে ছবি তুলেছেন সবার সঙ্গে।

তাঁর এই সহজ আচরণই যেন আবার মনে করিয়ে দেয়, গ্লোবাল আইকন হলেও, মাটির টান এখনও অটুট। সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে প্রশংসার ঢেউ। কেউ লিখেছেন, “ও এতটাই সহজ!” আবার কেউ বলেছেন, “এই জন্যই ও দেশি গার্ল।”

দিল্লিতে নামার পরই ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন প্রিয়াঙ্কা, যেখানে দেখা যায় দিল্লি থেকে অমৃতসরের ফ্লাইট রুট। ক্যাপশনে শুধু একটি লাইন, “চলো আরও এক অ্যাডভেঞ্চার”। তবে ঠিক কী কারণে তাঁর এই সফর, তা এখনও খোলসা করেননি অভিনেত্রী।

কাজের দিক থেকেও এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে প্রিয়াঙ্কার। সম্প্রতি তাঁকে দেখা গেছে হলিউড ছবি দ্য ব্লাফ এ, যেখানে তাঁর অ্যাকশন লুক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সামনে রয়েছে বড় চমক, পরিচালক এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবি বারাণসী, যেখানে তাঁর সঙ্গে থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমার। দীর্ঘ আট বছর পর এই ছবির হাত ধরেই ভারতীয় বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা।

সব মিলিয়ে, আন্তর্জাতিক মঞ্চ থেকে আবার দেশের মাটিতে, প্রিয়াঙ্কা চোপড়ার এই সফর যেন শুধু একটি যাত্রা নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নাগরিকত্ব নেওয়া সম্ভব

মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনে

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

১০

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

১১

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

১২

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

১৪

‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প

১৫

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

১৬

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলের হামলা

১৭

জেনেভায় আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী

১৮

বান্দরবানে সাময়িক বন্ধ পাম্প চালু করে তেল বিতরণের নির্দেশ এমপির

১৯

হরমুজ প্রণালি খুলতে জি৭ দেশগুলোর সমর্থন চান রুবিও

২০