নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটের এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ২৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরীক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিভাগীয় ক্লাবগুলোর উদ্যোগে বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক স্থাপন করেন। একই সঙ্গে আগত অভিভাবকদের জন্য ক্যাম্পাসে নির্ধারিত নিরাপদ স্থানে বসার ব্যবস্থা রাখা হয়।

এছাড়াও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দাওয়াহ্ সার্কেল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল, স্যালাইন এবং তথ্য সহায়তা প্রদান করা হয়।

সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নাগরিকত্ব নেওয়া সম্ভব

মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা চীনে

২০২৯ সাল থেকে হলিউডে হবে না অস্কার আয়োজন

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল : আজমেরী হক বাঁধন

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা চোপড়া

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১১

গরম আবহাওয়া ও জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় ১ সপ্তাহ ছুটি ঘোষণা

১২

‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ট্রাম্প

১৩

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

১৪

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলের হামলা

১৫

জেনেভায় আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিচ্ছেন শ্রমমন্ত্রী

১৬

বান্দরবানে সাময়িক বন্ধ পাম্প চালু করে তেল বিতরণের নির্দেশ এমপির

১৭

হরমুজ প্রণালি খুলতে জি৭ দেশগুলোর সমর্থন চান রুবিও

১৮

ইসরাইল ও উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরান গার্ডসের

১৯

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের পর দাম কমেছে তেলের

২০