নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি :

গাজীপুরের কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন উপজেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি শামীম শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হৃদয় মন্ডল, সহ-সভাপতি সাংবাদিক বিল্লাল হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি সোহরাব আলী সরকারসহ স্থানীয় আরও গণ্যমান্য মিডিয়া ব্যক্তিবর্গ।

বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই তাদের অধিকার রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী

গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি

যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে

সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে – মোঃ আবুল কালাম (এমপি)

ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম

কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্যকে সম্বর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত

১০

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে তোলা হবে

১১

বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

১২

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

১৩

২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

১৪

হৃদস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি

১৫

প্রতিদিন সকালে লেবু পানি পান করলে কিছু আশ্চর্যজনক উপকারিতা

১৬

জ্বালানি তেল পাবেন ডিআরইউ’র সদস্যরা

১৭

কিছু সহজ উপায় অবলম্বন করে অস্বস্তি কাটিয়ে ওঠা সম্ভব

১৮

৫টি সিনেমা ঘিরেই বাংলা সিনেপ্রেমীদের উন্মাদনা

১৯

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

২০