নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত

গতকাল  সোমবার ভোরে উড্ডয়নের সময় ১২৫ জন সৈনিক ও ক্রু সদস্য বহনকারী একটি কলম্বিয়ার একটি সামরিক বিমান বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সি-১৩০ হারকিউলিস বিমানটি ইকুয়েডর ও পেরুর দক্ষিণ সীমান্তের কাছাকাছি পুয়ের্তো লেগুইসামো থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে জ্বলন্ত ধ্বংসাবশেষ জঙ্গলের ভেতরেছড়িয়ে পড়ে।

একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, এই দুর্ঘটনায় ৫৮ জন সৈনিক নিহত হয়েছেন। এছাড়া বিমান বাহিনীর ৬ জন সদস্য এবং ২ জন পুলিশ কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় হতাহতের হালনাগাদ সংখ্যা প্রকাশ করার কিছুক্ষণ আগে স্থানীয় সরকার সচিব কার্লোস ক্লারোস আরসিএন টেলিভিশনকে জানান, দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে।

তিনি আরও বলেন, আহত আরও বহু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।’

যে সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক তৎপরতা চলছে। মাদক পাচারকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলো দমনে কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে পাওয়া এএফপির ছবিতে দেখা গেছে, গাছের ওপর দিয়ে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে। আর ভেঙে পড়া ‘এফএসি ১০১৬’ বিমানের চারপাশে স্থানীয় লোকজন ঘোরাফেরা করছেন।

প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণ নির্ধারণ করা খুবই জরুরি।

সানচেজ বলেন, ‘এটি দেশের জন্য অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমাদের প্রার্থনা যেন কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনে।’

জেনারেল কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা জানান, বিমানে ১১৪ জন সেনাসদস্য ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। তারা পুয়ের্তো লেগুইসামো থেকে কাছাকাছি একটি আমাজন ঘাঁটির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পুতুমায়ো অঞ্চলের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা এক ফেসবুক ভিডিও বার্তায় বলেন, ‘বিমানবন্দরটি ছোট এবং বেশ কিছু জটিলতা রয়েছে,’ যার কারণে নিহতদের মরদেহ ও আহতদের সরিয়ে নিতে সমস্যা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

কৃষক নোয়ে মতা বলেন, ‘আমি আকাশে একটি বিস্ফোরণের শব্দ অনুভব করি এবং উপরে তাকাই, দেখলাম বিমানটি আমার জমির ওপর বাড়ির খুব কাছ দিয়ে উড়ে আসছে।’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একটি ফুটেজ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিমানটি নিচে আছড়ে পড়ার আগে উচ্চতা বাড়ানোর চেষ্টা করছে।

তিনি এক্স-এ এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ একটি ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং কলম্বিয়ার সামরিক সরঞ্জাম আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যদিও তিনি নির্দিষ্টভাবে এই দুর্ঘটনার সাথে বিমানের অবস্থার কোনো যোগসূত্র উল্লেখ করেননি।

এক মাসেরও কম সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকায় লকহিড মার্টিন নির্মিত চার-ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সি-১৩০ হারকিউলিস বিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা।

ফেব্রুয়ারির ২৭ তারিখে লা পাজের কাছে অবতরণের সময় ব্যাংকনোট বহনকারী একটি বলিভিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়, এতে অন্তত ২৪ জন নিহত হন।

অস্থায়ী বা অপ্রস্তুত রানওয়ে থেকে উড্ডয়নের সক্ষমতার জন্য সুপরিচিত বিমানটি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী

গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি

যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে

সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে – মোঃ আবুল কালাম (এমপি)

ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম

কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্যকে সম্বর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে তোলা হবে

১০

বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

১১

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

১২

২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

১৩

হৃদস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি

১৪

প্রতিদিন সকালে লেবু পানি পান করলে কিছু আশ্চর্যজনক উপকারিতা

১৫

জ্বালানি তেল পাবেন ডিআরইউ’র সদস্যরা

১৬

কিছু সহজ উপায় অবলম্বন করে অস্বস্তি কাটিয়ে ওঠা সম্ভব

১৭

৫টি সিনেমা ঘিরেই বাংলা সিনেপ্রেমীদের উন্মাদনা

১৮

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

১৯

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

২০