নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

জেলার কচুয়া উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৬।

গত রোববার রাতে একটি কাঠের গুড়ি ভর্তি পিকআপের মধ্যে করে ৬৬ কেজি (গাঁজা) মাদকসহ মাদক কারবারিদের একটি চক্র কুমিল্লা থেকে পিরোজপুরের চালিতাখালী গ্রামে নিয়ে যাওয়ার সময় এসব গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান সাইনবোর্ড তেলের পাম্পে ঢুকলে র‌্যাব-৬ টুআইসি মেজর নাজমুল ইসলামের নেতৃত্বে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা চালকের আসনের পেছনে লুকিয়ে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পিকআপে থাকা মাদক ব্যবসায়ী মানজারুল (৩৫)কে আটক করা হয়। এসময় পিকআপের চালক পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে উপকূলীয় জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। এই চালানের গন্তব্য ছিল পিরোজপুরের চালিতাখালি গ্রামের বিক্রমের বাড়ি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. শফিকুল ইসলাম বাসসকে জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা। এ ঘটনায় র‌্যাব -৬ এর ডিএডি কুদ্দুছ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে। আটককৃত মানজারুলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী

গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি

যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে

সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে – মোঃ আবুল কালাম (এমপি)

ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম

কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্যকে সম্বর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে তোলা হবে

১০

বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

১১

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

১২

২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

১৩

হৃদস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি

১৪

প্রতিদিন সকালে লেবু পানি পান করলে কিছু আশ্চর্যজনক উপকারিতা

১৫

জ্বালানি তেল পাবেন ডিআরইউ’র সদস্যরা

১৬

কিছু সহজ উপায় অবলম্বন করে অস্বস্তি কাটিয়ে ওঠা সম্ভব

১৭

৫টি সিনেমা ঘিরেই বাংলা সিনেপ্রেমীদের উন্মাদনা

১৮

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

১৯

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

২০