নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক, পতিতাবৃত্তি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানে কোতয়ালী থানা পুলিশ গতকাল বুধবার বিকেলে দেওডোবা পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা, ২৫ হাজার ৫৭০ টাকা ও একটি মোবাইল ফোনসহ মো. আতাউর রহমান ওরফে আতাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তাজহাট থানা পুলিশ একইদিন রাতে পাটবাড়ী দোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ মোছা. নুর জাহান (৫০) কে গ্রেপ্তার করে।

হারাগাছ থানা পুলিশ জয় বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ হোসেন আলী ওরফে জয় (২৪) ও মো. রাজুকে আটক করে।

এদিকে, আরপিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে হনুমানতলা এলাকায় গাঁজা সেবনের অভিযোগে মো. রুবেল হোসেন জনী (৩৬) কে এবং উইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠ এলাকা থেকে ইয়াবা সেবনের অভিযোগে মো. আরফান ইমতিয়াজ (১৮) ও মো. শামিম মন্ডলকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, কোতয়ালী থানা পুলিশ ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে।

এছাড়া বিএসটিআই অফিসের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে মো. সিজান আহম্মেদ এবং জিলা স্কুলের সামনে অশ্লীল আচরণের দায়ে মো. আব্দুল খালেক (২৪) কে আটক করা হয়।

তাজহাট থানা পুলিশ আশরতপুর এলাকা থেকে গত বছরের ১৯ জুলাই তারিখের একটি মামলার আসামি মো. মানিক মিয়া (৪০) কে গ্রেপ্তার করে।

পরশুরাম থানা পুলিশ এনজিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রেবিন হোসেন এবং নন-এফআইআর মামলায় মো. রফিকুল ইসলাম (৩৯) ও মো. হাফিজুল ইসলাম (৬৫) কে গ্রেপ্তার করে।

এছাড়া মাহিগঞ্জ থানা পুলিশ বালাটারী তিন রাস্তার মোড় এলাকা থেকে চোরাই বৈদ্যুতিক তারসহ মো. হামজা আলী নিরব হোসেন (২০) কে আটক করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন।

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরপিএমপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করছে সরকার: খোকন তালুকদার এমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, তিন স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে : কেসিসি প্রশাসক

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক

১০

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

১১

বিনিয়োগ বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

১২

স্টারমারের টিকে থাকার লড়াইয়ের মধ্যে সরকারের কর্মসূচি তুলে ধরলেন রাজা চার্লস

১৩

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ

১৪

পদ্মা ব্যারাজ প্রকল্পে ১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ

১৫

বৈদেশিক মুদ্রাবাজার থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

১৬

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি রক্ষায় আরও সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১৭

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

১৮

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৯

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

২০