নিউজ ডেস্ক
২০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি রক্ষায় আরও সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বরিশিরি কালচারাল একাডেমি শুধু সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক।’

আজ বুধবার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর নিজ নির্বাচনি এলাকা দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং মতবিনিময় সভায় এসব কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেপুটি স্পিকার বলেন, নেত্রকোণার দুর্গাপুর অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রেলওয়ের কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, তিন স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে : কেসিসি প্রশাসক

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

বিনিয়োগ বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

স্টারমারের টিকে থাকার লড়াইয়ের মধ্যে সরকারের কর্মসূচি তুলে ধরলেন রাজা চার্লস

১০

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ

১১

পদ্মা ব্যারাজ প্রকল্পে ১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ

১২

বৈদেশিক মুদ্রাবাজার থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

১৩

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি রক্ষায় আরও সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১৪

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

১৫

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৬

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৭

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

১৮

মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারে সাফল্য: জিএমপির বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার

১৯

রাজবাড়ীতে পি ভি এইচ পি প্রকল্পের ইনসেপশন কর্মশালা

২০