নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

ঝিনাইদহে ছিনতাই হওয়া ৬ লাখ টাকাসহ আটক ৩

জেলা মহেশপুরে ফুপুর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে ছিনতাই নাটক সাজিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন এক যুবক।

এ ঘটনায় ছিনতাই হওয়া ৬ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ছিনতাইয়ে ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্যদের আটক করে পুলিশ।

আটকরা হলেন, উপজেলার জলিলপুর গ্রামে মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), একই গ্রামের আইয়ুব খানের ছেলে আমিনুর রহমান খান (২৪) ও আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)।

আটক লিটন শেখ ভুক্তভোগী নারী সেলিনা বেগমের আপন ভাইয়ের ছেলে। এ ঘটনায় জড়িত শাওন বদ্দি নামে আরেক অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

এর আগে সোমবার দুপুরে মহেশপুরের দত্তনগর মোড়ে চলন্ত মোটরসাইকেল থেকে থাবা দিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী সেলিনা বেগম (৫০) বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।

পুলিশ জানায়, সোমবার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগরের একটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে নিজের ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে দত্তনগর ফার্ম সংলগ্ন মথুরা বীজ উৎপাদন খামারের সামনে পৌঁছলে চলন্ত মোটরসাইকেলে থাবা দেয় ছিনতাইকারীরা। এসময় ওই নারী মোটরসাইকেল থেকে পড়ে গেলে টাকাভর্তি ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ঘটনার পর ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে তারা। মোটরসাইকেলের সূত্র ধরে আমিনুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইয়ের সঙ্গে জড়িত লিটন শেখ ও বরকত বিশ্বাসকে আটক করা হয়।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, ভুক্তভোগী সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ এই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। লিটন শেখ ও শাওন বদ্দি (২৩) নামে আরেক যুবক ছিনতাইয়ের পরিকল্পনা করে। আমরা এরই মধ্যে তিনজনকে আটক করেছি।

শাওন বদ্দি নামের যুবক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, তিন স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে : কেসিসি প্রশাসক

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

বিনিয়োগ বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

স্টারমারের টিকে থাকার লড়াইয়ের মধ্যে সরকারের কর্মসূচি তুলে ধরলেন রাজা চার্লস

১০

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ

১১

পদ্মা ব্যারাজ প্রকল্পে ১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ

১২

বৈদেশিক মুদ্রাবাজার থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

১৩

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি রক্ষায় আরও সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১৪

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

১৫

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৬

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৭

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

১৮

মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারে সাফল্য: জিএমপির বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার

১৯

রাজবাড়ীতে পি ভি এইচ পি প্রকল্পের ইনসেপশন কর্মশালা

২০