নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

রংপুরে ধানক্ষেতে মাছ চাষের সাফল্য গোলজারের

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গোলজার হোসেন (৫০) এক সময় অভাবের তাড়নায় দিন মজুরের কাজ করতেন। এখন তিনি এলাকায় পরিচিত ধানক্ষেতে মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি। তাঁর দেখানো পথে সচ্ছলতা এসেছে গ্রামের আরও অনেক পরিবারে। স্থানীয়রা গুলজারকে এখন ধানক্ষেতে মাছ চাষের ‘গুরু’ বলেই চেনেন।

উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের ইকরচালী ইউনিয়নের হাজীপুর গ্রামে এখন ধানক্ষেতেই মাছ চাষের দৃশ্য চোখে পড়ে। সবুজ ধানের মাঝখানে জমে থাকা পানিতে বিভিন্ন জাতের মাছ করেন কৃষকরা। ধান ও মাছের এই সমন্বিত চাষ এখন গ্রামের পরিচিত কৃষি পদ্ধতি।

গোলজার হোসেন বাসস’কে জানান, ৬ ভাইবোনের মধ্যে তিনি মেজ। বাবার অভাবের সংসার, তাই লেখাপড়া করা হয়নি। ১৯৯৮ সালে বিয়ে করেন পাশের হাড়িয়ারকুঠি ইউনিয়নের কুঠিয়ালপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে নীলুফা বেগমকে। বিয়ের পর পরিবার তাঁকে আলাদা করে দিলে সংসারে দেখা দেয় অভাব।

২০০৫ সালে কুঠিয়ালপাড়া গ্রামের এনামুল হক তাকে ধানক্ষেতে মাছ চাষের পরামর্শ দেন। এক একর জমি বর্গা নিয়ে বোরো ধানের খেতে মাছের চাষ করেন তিনি। প্রথম বছরেই ধান ও মাছ বিক্রি করে খরচ বাদে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ হয়। এরপর পুরোপুরি ধানক্ষেতে মাছ চাষ ও জমির আইলে লিচু চাষে লেগে পড়েন তিনি।
প্রথম বছরের লাভের টাকা দিয়ে পরের বছরে দুই একর জমি বর্গা নেন। সেবার ধান ও ক্ষেতের মাছ বিক্রি করে আয় করেন তিন লাখ টাকা। এভাবে এক পর্যায়ে চাষের জমি বাড়ে, আয় বাড়ে।

দিন মজুর থেকে গোলজার হয়ে ওঠেন সফল চাষি। কিনেন তিন একর জমি, তৈরি করেন পাকা বাড়ি। এখন তাঁর ৪ সন্তান লেখাপড়া করছে।

এবার পাঁচ একর জমিতে ধানক্ষেতে মাছ চাষ করেছেন তিনি। এরমধ্যে দুই একর জমি থেকে ইতোমধ্যে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকার ধান ও মাছ বিক্রি করেছেন। বাকি জমি থেকে আরও ৫ লাখ টাকার বেশি আয় হবে বলে আশা করছেন।

গোলজারের সফলতায় অনুপ্রাণিত হয়ে গ্রামের অনেকেই ধানক্ষেতে মাছ চাষ শুরু করেছেন। এক সময় দিনমজুর হিসেবে পরিচিত মফিজার রহমান এখন নিজের জমিতে ধান ও মাছ চাষ করছেন। আবুজার হোসেনও এই পদ্ধতিতে সফল হয়ে পুকুর, হাঁসের খামার ও গবাদিপশুর খামার গড়ে তুলেছেন।

গ্রামের শিক্ষিত যুবক মজিদুল হক বাসস’কে বলেন, ‘ধানক্ষেতে মাছ আর হাঁসের সমন্বিত চাষ করছি। মাছের খরচেই ধান চাষ হয়ে যায়। এতে লাভও বেশি।’

গোলজার হোসেনের মতে, যে জমিতে অন্তত তিন ইঞ্চি পানি ধরে রাখা যায়, সেখানে মাছ চাষ সম্ভব। জমির চারপাশের আইল উঁচু করতে হয় এবং ধান রোপণের ১৫ থেকে ২০ দিনের মধ্যে মাছের পোনা ছাড়তে হয়। শিং, মাগুর, তেলাপিয়া, রুই, কাতলা ও সিলভার কার্প চাষে ভালো লাভ পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বাসস’কে বলেন, ‘ধানক্ষেতে মাছ চাষে ধানের ফলন বাড়ে এবং কীটনাশকের ব্যবহার কমে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।’

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান বাসস’কে বলেন, গোলজার হোসেন এই এলাকার মডেল কৃষক। তাঁর দেখানো পথে এখন অনেকেই ধানক্ষেতে মাছ চাষ করছেন। এতে স্থানীয়ভাবে মাছের উৎপাদনও বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির

সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সাতক্ষীরায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী

মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন,ভাঙন আতঙ্কে এলাকাবাসী!

আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে জাতীয় নিরাপত্তা পরিদর্শক কোর্স সম্পন্ন

ডিএনসি’র অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি আটক

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

১০

দিনাজপুরে জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১২

অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

১৩

মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি

১৪

সংঘর্ষের ঘটনায় ৫ জন কারাগারে!

১৫

ভুল তথ্যের ভিত্তিতে অপপ্রচারের প্রতিবাদ

১৬

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

১৭

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অচলাবস্থার জন্য ‘মাদক-সন্ত্রাসীদের’ দায়ী করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

১৯

রমনায় ছুরি আঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়কের মৃত্যু

২০