নিউজ ডেস্ক
১১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় যাতায়াতের একমাত্র সি-ট্রাকটি তিনমাস ধরে বন্ধ থাকায় যাত্রী ভোগান্তিতে পড়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ইঞ্জিনচালিত নৌকা ও ছোট লঞ্চযোগে (স্টীল বডি) তজুমদ্দিন-মনপুরা নৌরুটে শত শত যাত্রী পারাপার করছেন। এরুটটিতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন সাধারণ মানুষ। এতেকরে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মনপুরা-তজুমদ্দিন রুটে চলাচলকৃত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নির্ভরযোগ্য নৌযান সি-ট্রাক ‘এসটি ইলিশা’ গত তিনমাস ধরে বিকল হয়ে আছে। এটিকে মেরামতের কথা বলা হলেও কার্যত; এখনো সচল করা হয়নি। তাই স্থানীয় বাসিন্দারা মেঘনা পাড়াপাড়ে এ নৌাযানটিকে দ্রুত সচল করার দাবি তুলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে মনপুরা টু তজুমদ্দিন এবং তজুমদ্দিন টু মনপুরা রুটে চলাচল করতো একমাত্র সি-ট্রাক ‘এসটি ইলিশা’। কিন্তু ইঞ্জিন বিকল হওয়ায় এ সি-ট্রাকটি ঘাটেই পড়ে আছে। এরমধ্যে নৌযানটির ইজারাদার পরিবর্তন হয়। নতুন ইজারাদার নিয়োগ করা হলেও চালু হয়নি আজও সি-ট্রাকটি। ফলে প্রতিদিনই অবৈধ ইঞ্জিনচালিত নৌকা ও ছোট লঞ্চ ও ট্রলারযোগে জীবন বাঁজি রেখে মনপুরা উপজেলা থেকে তজুমদ্দিন এবং তজুমদ্দিন থেকে মনপুরা যাতায়াত করছেন শত শত যাত্রী।

মনপুরা-তজুমদ্দিন রুটটি ডেঞ্জার জোন হওয়ায় চলতি মৌসুমে প্রতিদিনই ভয় ও আতঙ্ক সঙ্গী হচ্ছে যাত্রীদের। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

সরেজমিন তথ্যানুসন্ধানে গিয়ে তজুমদ্দিন উপজেলার মেঘনা লঞ্চঘাট থেকে ট্রলারযোগে মনপুরা পাড়ি দেয়ার প্রস্তুতি নেয়া যাত্রী মো. ঈমাম হোসেন, শিমূল, আনোয়ার ও কহিনুর বেগমের সাথে কথা হয়।

তারা জানান, প্রতিনিয়ত মনপুরা থেকে তজুমদ্দিন এবং তজুমদ্দিন থেকে মনপুরা যাতায়াত করেন তারা। সি-ট্রাক থাকাকালীন তারা নিরাপদে যাতায়াত করতে পারতেন, কিন্তু গত তিনমাস ধরে সি-ট্রাক বন্ধ রয়েছে। ফলে এমন সুযোগ কাজে লাগিয়ে এরুটে যাত্রী নিয়ে একশ্রেণির অসাধু চক্র অবৈধ ট্রলার চালাচ্ছেন।

তারা আরও বলেন-উত্তাল মেঘনা পাড়ি দিতে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে আমরা জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো কি না এমন শঙ্কায় থাকি। কখনো ঝড়ের কবলে পড়ে মাঝ দরিয়ায় চিৎকার দিয়ে শুধু আল্লাহকে ডাকি। দোয়া দুরুদ পড়ি।

তাদের ভাষ্যমতে, এ পার থেকে ওপারে যেতে কখনোই জীবনের ভরসা পাইনা; তখন মানত করে নদীতে খাবার দাবার ফেলে থাকি। এরুটটি খুবই বিপজ্জনক। নদীতে প্রচুর স্রোত থাকে।

এ রুটের নিয়মিত যাত্রী জেলা সদরের একটি কলেজে চাকুরীরত মনপুরার বাসিন্দা মো.মহিউদ্দিন। তিনি বলেন, নদীর যে স্রোত তাতে মনে হয় সাগর পাড়ি দিয়ে মনপুরা যাচ্ছি। ‘সি-ট্রাক’ থাকলে ঝুঁকিটা কম থাকে। কিন্তু ট্রলারে এই নদী পাড়ি দেয়া চরম ঝুঁকিপূর্ণ। তিন মাস ধরে সি-ট্রাকটি বন্ধ রয়েছে।

এলাকাবাসী বলেন, দুই উপজেলায় আসা-যাওয়ায় ‘সি-ট্রাকে’ সময় লাগতো দেড় থেকে দুই ঘণ্টা। আর ট্রলারে সময় লাগে ৩-৪ ঘণ্টা। এতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

যাত্রীরা বলেন, মনপুরা উপজেলায় নিরাপদ যাতায়াতের একমাত্র মাধ্যম ‘সি-ট্রাক’। কিন্তু এভাবে যদি দিনের পর দিন তা বন্ধ থাকে, তাহলে আমরা কীভাবে নিরাপদে যাতায়াত করবো? এই রুট তো ‘ডেঞ্জার জোন’। এখন ট্রলারে যাতায়াত করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে অনেক যাত্রীর প্রাণহানি হবে। তখন এর দায়ভার কে নেবে?

অবৈধ ট্রলার চলাচলের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় বাসস’কে বলেন, মনপুরা-তজুমদ্দিন রুটটি ‘ডেঞ্জার জোন’। বর্তমানে ডেঞ্জার জোন চলছে। সেখানে ‘সি-ট্রাক’ বন্ধ থাকায় ট্রলার চলছে কি-না সে বিষয়ে জানা নেই। বিষয়টির খোঁজখবর নেয়া হবে। যদি ট্রলার চলে থাকে তাহলে ব্যবস্থা নেবো।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বাসস’কে বলেন, আগের ইজাদারের মেয়াদ শেষ হয় এপ্রিল মাসের শেষের দিকে। এর আগে ‘সি-ট্রাকটি’ নষ্ট হয়ে যায়। পরে সি-ট্রাকটি আগের ইজারাদার আমাদের কাছে বুঝিয়ে দিতে দেরি করেছেন। পূর্বের ইজারাদার সি-ট্রাকের ইঞ্জিন পরিবর্তন করে চালিয়েছেন। আগের ইঞ্জিন এখনো সচল হয়নি। খুব শিঘ্রই বিকল্প একটি সি-ট্রাক দেয়া হবে। নতুন ইজারাদার সেটি চালাবেন। আশা করি, শিগগির ‘সি-ট্রাক’ সমস্যার সমাধান হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির

সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সাতক্ষীরায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী

মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন,ভাঙন আতঙ্কে এলাকাবাসী!

আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে জাতীয় নিরাপত্তা পরিদর্শক কোর্স সম্পন্ন

ডিএনসি’র অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি আটক

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

১০

দিনাজপুরে জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১২

অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

১৩

মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি

১৪

সংঘর্ষের ঘটনায় ৫ জন কারাগারে!

১৫

ভুল তথ্যের ভিত্তিতে অপপ্রচারের প্রতিবাদ

১৬

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

১৭

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অচলাবস্থার জন্য ‘মাদক-সন্ত্রাসীদের’ দায়ী করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

১৯

রমনায় ছুরি আঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়কের মৃত্যু

২০