নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

ঘুষ ও প্রতারণার মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাৎ, টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের মামলায় আটক মিনারুল

 

হাফসা আক্তার : ঢাকার উত্তরা পশ্চিম থানায় লীজ পাইয়ে দেওয়ার নামে ৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা, মারধর, অবৈধভাবে আটক ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে রুজু করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় একজন অভিযুক্ত মিনারুলকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মামলার বাদী মোঃ ইদ্রিস হোসেন খান রতন অভিযোগ করেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৯৯ বছরের জন্য কৃষি জমির লীজ এনে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত মোঃ মিনারুল হক ও মোঃ রেজাউল ইসলাম সজল তার কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করেন। পরে তারা লীজের কোনো ব্যবস্থা না করে টাকাও আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১২ অক্টোবর বিকাল ৪টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে নগদ ৭ লাখ টাকা অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হয়। বাদীর দাবি, অভিযুক্তরা তাকে বিশ্বাস করানোর জন্য বিভিন্ন পরিচয়পত্র ও কাগজপত্রও দেখান এবং ছয় মাসের মধ্যে কাজ সম্পন্ন না হলে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।
পরবর্তীতে দীর্ঘ সময় পার হলেও লীজের কোনো ব্যবস্থা না হওয়ায় বাদী বিষয়টি জেলা প্রশাসকের এলএ শাখায় খোঁজ নিয়ে জানতে পারেন, এ বিষয়ে কোনো কার্যক্রমই গ্রহণ করা হয়নি। এরপর গত ১৪ মে সকাল ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১২ এর খালপাড় কাজী টাওয়ার সংলগ্ন তেহারীঘরে অভিযুক্তদের সঙ্গে দেখা করে টাকা ফেরত চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বাদীকে প্রায় এক ঘণ্টা বেআইনিভাবে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তার নাক, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের প্রতিবেদনে শারীরিক নির্যাতনের বিষয় উল্লেখ রয়েছে বলেও মামলার নথিতে বলা হয়েছে।
বাদীপক্ষের দাবি, অভিযুক্তরা একটি প্রতারক চক্রের সদস্য এবং তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একই কৌশলে অর্থ হাতিয়ে নিয়েছে।
মামলাটি প্রথমে আদালতে সি.আর মামলা হিসেবে দায়ের করা হয়। পরে বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইনের আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে মামলা রুজুর নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় মামলা নং-৩৮, তারিখ ২২ মে ২০২৬ ইং রুজু করা হয়।
মামলায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৪২০ (প্রতারণা), ৪০৬ (বিশ্বাসভঙ্গ করে অর্থ আত্মসাৎ), ৩২৩ (মারধর), ৩৪২ (অবৈধ আটক), ৫০৬ (ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি) এবং ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের মধ্যে একজন মিনারুলকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির

সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সাতক্ষীরায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী

মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন,ভাঙন আতঙ্কে এলাকাবাসী!

আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে জাতীয় নিরাপত্তা পরিদর্শক কোর্স সম্পন্ন

ডিএনসি’র অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি আটক

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

১০

দিনাজপুরে জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১২

অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

১৩

মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি

১৪

সংঘর্ষের ঘটনায় ৫ জন কারাগারে!

১৫

ভুল তথ্যের ভিত্তিতে অপপ্রচারের প্রতিবাদ

১৬

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

১৭

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অচলাবস্থার জন্য ‘মাদক-সন্ত্রাসীদের’ দায়ী করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

১৯

রমনায় ছুরি আঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়কের মৃত্যু

২০